মঙ্গলবার , 11 জুন 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

সুন্দরবনে ১৩২ কেজি হরিণের মাংস রেখে পালালেন চোরা শিকারিরা

প্রতিবেদক
দৈনিক টার্গেট
জুন 11, 2024 6:51 অপরাহ্ন

সুন্দরবনের গহীনে বনরক্ষিদের অভিযান টেরপেয়ে ১৩২ কেজি হরিনের মাংশ রেখে পালিয়ে গেলেন চোরা শিকারীরা। 

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের শাকবাড়ীয়া ক্যাম্পের চালকি খাল এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়। তবে বনবিভাগের উপস্হিত টের পেয়ে শিকারিরা সুন্দরবনের ভিতরে পালিয়ে যেতে সক্ষম হন। এ সময় ঘটনা স্হল থেকে ১ টি নৌকা জব্দ করেছে বনবিভাগের সদস্যরা।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল বলেন,গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ ও শাকবাড়ীয়া ক্যাম্পের যৌথ অভিযানে রাত সাড়ে ৩ টার দিকে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ ১ টি নৌকা জব্দ করা হয়েছে। টর্চ লাইটের আলোয় দুর থেকে ২ জন শিকারিকে সুন্দরবনের ভিতরে পালিয়ে যেতে দেখেছি কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বনবিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - বিনোদন