বুধবার , 26 জুন 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

রাতে যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা ৬০ কিমি বেগে

প্রতিবেদক
দৈনিক টার্গেট
জুন 26, 2024 9:09 অপরাহ্ন

কয়েকদিনের মধ্যে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়ার আভাস রয়েছে। তবে প্রতিদিনই কোনো না কোনো অঞ্চলের ওপর দিয়ে তীব্র বেগে ঝড় বয়ে যাচ্ছে। এতে গাছপালা কিংবা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দৈনিক তিনবার আগাম সতর্কবার্তা দিয়ে আসছে আবহাওয়া অফিস।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবারও (২৫ জুন) দিবাগত রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের ১৯টি জেলার ওপর দিয়ে তীব্র ঝড়ের কথা জানানো হয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরকেও সর্তক সংকেত দেখানোর নির্দেশও দেয়া হয়।

আবহাওয়াবিদ মোঃ আব্দুর রহমান খানের সই করা আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে- রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে তীব্র ঝড়ের আশঙ্কা রয়েছে।

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।

তাই ১৯ জেলার নদীবন্দরগুলোকে এক সতর্ক সংকেত দেখাতে বতে বলেছে আবহাওয়া অফিস।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ট্রাফিক পুলিশের সচেতন মূলক নির্দেশনা নিয়ে মত বিনিময় সভা

অন্তর্বর্তী সরকার গঠন করব: সেনাপ্রধান

সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে

আওয়ামী লীগের ‌‌কার্যক্রম ‌নিষিদ্ধ করায় কয়রায় আনন্দ মিছিল

খাদ্য উৎপাদন

অনেকেই জানেন না ভাত রান্নার সঠিক নিয়ম

১০তলা মার্কেটসহ বঙ্গবাজারে চার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালী ইস্যুতে তেলের বাজারে আগুন

লক্ষ্মীপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ৩ গ্রেপ্তার

কয়রায় আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে চাকরি দিচ্ছে ব্র্যাক ব্যাংক