রবিবার , 4 আগস্ট 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

কারফিউ শিথিল ঢাকাসহ ৪ জেলায় থাকবে ১৫ ঘণ্টা

প্রতিবেদক
দৈনিক টার্গেট
আগস্ট 4, 2024 8:56 পূর্বাহ্ন

ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে আজ রবিবার (৪ আগস্ট) থেকে ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। তবে দেশের অন্য জেলায় কারফিউর বিষয়ে জেলা প্রশাসকরা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (৩ আগস্ট) রাতে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, রবিবার (৪ আগস্ট) থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। দেশের অন্য জেলায় জেলা প্রশাসকরা পরিস্থিতি অনুযায়ী কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এরআগে ওই ৪ জেলায় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। এই হিসাবে কারফিউ শিথিলের সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছে।

উল্লেখ্য: কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার। প্রথম দিকে দিনে দু-তিন ঘণ্টা করে কারফিউ শিথিল করা হলেও পরে ধীরে ধীরে তা বাড়ানো হয়।

সর্বশেষ - বিনোদন