বৃহস্পতিবার , 15 আগস্ট 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ শুক্রবার

প্রতিবেদক
দৈনিক টার্গেট
আগস্ট 15, 2024 6:31 অপরাহ্ন

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের আকার বাড়ছে। নতুন করে যুক্ত হচ্ছেন আরও চারজন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন বলেও সূত্রে জানা গেছে। নতুন উপদেষ্টাদের মধ্যে রয়েছেন: ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লে. ক. (অব.) জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ ফাওজুল করিম খান।

জানা যায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে চলতি মাসের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

এরপর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। একইদিন ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জনও শপথ নেন। তবে ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন।

নতুন করে ৪ জন শপথ নিলে অন্তর্বর্তী সরকারে প্রধানসহ মোট উপদেষ্টা হবেন ২১ জন। ১৬ জন উপদেষ্টার মধ্যে দফতর বণ্টনের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অধীনে এখন ২৪টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত