বুধবার , 27 নভেম্বর 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

মুক্তি পেলেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা থেকে : খালেদা

প্রতিবেদক
দৈনিক টার্গেট
নভেম্বর 27, 2024 12:45 অপরাহ্ন

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সব আসামিকেই খালাস দিয়েছেন আদালত। আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্টের বেঞ্চে এ রায় দেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড দিয়েছিলেন আদালত। সেই সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে আজ খালাস দিলেন হাইকোর্ট।

আদালত চত্বরে সাংবাদিকদের সাথে কথা বলেন এ মামলার আইনজীবী জয়নুল আবেদীন। তিনি বলেন, আদালত আমাদের শুনেছেন। বলেছেন, আপিলটি আমি লাইন বাই লাইন পড়েছি। এভিডেন্সগুলো দেখেছি। আপনারা যা দিয়েছেন তার আইনগত ভিত্তি রয়েছে। আমি আপিলটি মঞ্জুর করলাম অর্থাৎ, গ্রহণ করলাম।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর রায় দেন বিচারিক আদালত। রায়ে খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে একই বছরের ১৮ নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। শুনানি নিয়ে ২০১৮ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করে খালেদা জিয়ার ক্ষেত্রে বিচারিক আদালতের দেয়া অর্থদণ্ডের আদেশ স্থগিত করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত ৬ আগস্টে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্টের মামলায় দণ্ডিত মওকুফ করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধেও হাইকোর্টের করা আপিল শুনানির পূর্ব প্রস্তুতি হিসেবে পেপারবুক তৈরির জন্য অনুমতি চেয়ে খালেদা জিয়া আবেদন করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ভৈরবে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

আর কত জীবন দিলে নিরাপদ হবে ঢাকা?

কয়রায় ৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন: পরিবেশ সংরক্ষণে প্রধান উপদেষ্টার আহ্বান

শুভ জন্মদিন সিমরিন লুবাবা

কয়রায় ইঁদুর নিধন ও বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

ডিসেম্বরে ভ্যাট নিবন্ধন বেড়েছে ১ লাখ ৩১ হাজার, এনবিআর জানিয়েছে বড় সাফল্য

নারী পুরুষ বৈষম্য দূর এবং সর্বক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নারী নির্যাতন প্রতিরোধ (ইয়াসমিন হত্যা) দিবসের সমাবেশ অনুষ্ঠিত

কৃষকদের জন্য আসছে ‘কৃষি কার্ড’

চিফাগেট কেলেঙ্কারিতে বরখাস্ত পেরুর