বৃহস্পতিবার , 26 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

পালিয়ে থাকা স্বৈরাচার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: জামায়াত আমির

প্রতিবেদক
দৈনিক টার্গেট
ডিসেম্বর 26, 2024 11:17 পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পালিয়ে থাকা স্বৈরাচার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ক্ষমতায় থাকার জন্য যারা গণহত্যা চালিয়েছে তারা কি রাজনীতি করতে পারে?

Thank you for reading this post, don't forget to subscribe!

যারা গণহত্যা চালিয়েছে, মানুষের বুকে গুলি চালিয়েছে, এই দেশে তাদের রাজনীতি করার অধিকার আছে কি?

বৃহস্পতিবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল এলাকায়

স্থানীয় জামায়াত আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

আমিরে জামায়াত বলেন, আবহমানকাল থেকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ মিলে-মিশে বসবাস করি। এমন দেশ দুনিয়ায় কমই আছে। অতীতে যারা শাসন করেছেন তারা দেশকে সাজাতে পারেননি, শুধু নিজেদের সাজিয়েছেন। দেশের মানুষকে কাজ দেয়ার পরিবর্তে রিজিক তুলে নিয়েছেন। লাখো বেকারের মিছিলে দেশ জর্জরিত।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কলমের পরিবর্তে গুণ্ডাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। মানুষের টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমরা দেশকে ভালোবাসি, এ দেশটি আমরা গড়তে চাই। এমন সমাজ ও রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে দুর্নীতিবাজ দখলদার থাকবে না। আমাদের মা বোনেরা ইজ্জতের সঙ্গে চলাফেরা করতে পারবেন। যোগ্যতা অনুযায়ী যুবকরা যেন কাজ পায়, সেই সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ।

ডা. শফিকুর রহমান আরো বলেন, এমন সমাজ আমরা কায়েম করতে চাই, যেখানে ন্যায়বিচার পাওয়ার জন্য আদালতের দরজায় মানুষকে কাঁদতে হবে না। আদালত নিজেই দায়িত্ব নিয়ে মানুষকে ন্যায়বিচার পাইয়ে দেবে। এ জন্য তৈরি থাকতে হবে কোরবানির জন্য, জিহাদের জন্য। মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমির মাওলানা শহিদুল ইসলাম মুকুল।

উপজেলা আমির মাওলানা মোক্তার হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শেখ সিরাজুল ইসলামের পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাওসুল আযম হাদী, খুলনা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি বেলাল হোসাইন রিয়াদ ও সেক্রেটারি আবু ইউসুফ ফকির।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত