বৃহস্পতিবার , 23 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

আরিচা-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

প্রতিবেদক
দৈনিক টার্গেট
জানুয়ারি 23, 2025 10:41 পূর্বাহ্ন

ঘন কুয়াশার কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে সাড়ে তিন ঘন্টা ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া এবং ৫ ঘন্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানিয়েছেন, বুধবার রাত ১২টার পর থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এর ফলে নৌপথের চ্যানেলের দিকনির্দেশক মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়লে রাত ১টা ৪০ মিনিট থেকে আরিচা-কাজিরহাট এবং রাত ৪টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

কুয়াশা কেটে যাওয়ার পর বৃহস্পতিবার সকালে ফেরি চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। আরিচা-কাজিরহাট নৌরুটে সকাল সাড়ে ৬টা থেকে এবং পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

নাসির মোহাম্মদ চৌধুরী আরও বলেন, “ফেরি চলাচল শুরু হওয়ার পর যাত্রীবাহী বাস এবং পচনশীল পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।”

সর্বশেষ - বিনোদন