সোমবার , 2 জুন 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

নির্বাচনের রোডম্যাপ চায় গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস

প্রতিবেদক
দৈনিক টার্গেট
জুন 2, 2025 9:47 অপরাহ্ন

গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচন, বিচার ও সংস্কারের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘সরকার বলেছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। ফলে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচন চায়। এখন ডিসেম্বর থেকে কোনো কারণে নির্বাচন পেছায়, তাহলে বাড়তি সময় কেন লাগবে তা সরকারকেই ব্যাখ্যা করতে হবে।’

তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনে সর্বোচ্চ ছাড় দিয়ে ঐকমত্য তৈরি করতে চাই। যেসব প্রস্তাবে ঐকমত্য হবে, তা জুলাই সনদ হিসেবে ঘোষণা করার পক্ষে আমরা। যেসব প্রস্তাবে দ্বিমত থাকবে, তা জনগণের কাছে যাবে, নির্বাচিত সরকার এসে তা বাস্তবায়ন করবে। সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তা জনমনে আশঙ্কা তৈরি করছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও গণতান্ত্রিক যাত্রা শুরু করতে সবাইকে উদ্যোগ নিতে হবে।’

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা তিনটি প্রস্তাব দিয়েছি। প্রথমত, কোনো সংস্কার গুরুত্বসহকারে করবেন, কত মাস সময় লাগবে তা রোডম্যাপ দিতে আহ্বান জানিয়েছেন। দ্বিতীয়ত, নির্বাচনের খুনি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দৃশ্যমান করতে হবে। তৃতীয়ত, ডিসেম্বর থেকে জুন কোন মাসে করবে তা নির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়েছেন।’

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

এডভোকেট আবুল কালামকে শহীদ জিয়ার স্মৃতি সংসদের শুভেচ্ছা

জাতীয় বাজেটের ১ শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে চারণের মানববন্ধন

ব্যাটারি চালিত অটোরিকশা না’বন্ধের দাবিতে সড়কে আন্দোলন ও এমপির অফিসে অবস্থান 

টেক্সাসে বন্যায় ১০৪ জনের মৃত্যু

পবিত্র ঈদুল আযহা- ২০২৪ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

ডিএমপি তেজগাঁওয়ের উদ্ধারকৃত ১৬০ মোবাইল ফেরত পেল মালিকরা

মালয়েশিয়ায় গাজা গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

দিঘীর বিয়েতে সবাইকে আমন্ত্রণ : তিশা

সচিবালয়ে শিক্ষার্থীদের ঢুকিয়ে সংঘর্ষ ও ভাঙচুর

আশুরা উপলক্ষে হোসাইনি দালানে কড়া নিরাপত্তা