মঙ্গলবার , 22 জুলাই 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

বৃষ্টিতে ভিজবে দেশ, পাঁচ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

প্রতিবেদক
দৈনিক টার্গেট
জুলাই 22, 2025 12:55 অপরাহ্ন

সারা দেশজুড়ে ফের শুরু হচ্ছেন বৃষ্টির ধারাবাহিক। বিশেষ করে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (২২ জুলাই) এক পূর্বাভাসে সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারেন। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালেও কিছু-কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবেনা।

পরবর্তী দিনের পূর্বাভাস

বুধবার (২৩ জুলাই): ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য বিভাগগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (২৪ জুলাই): ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

শুক্রবার (২৫ জুলাই): খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য বিভাগেও কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সারাদেশেই ভারী বৃষ্টির ঝুঁকি থাকবে।

শনিবার (২৬ জুলাই): খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটেও অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণের পূর্বাভাসও রয়েছে।

আবহাওয়া অফিস আরো জানিয়েছে, আগামী পাঁচ দিনজুড়েই দেশে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে, যা জনজীবনে কিছুটা প্রভাব ফেলতে পারেন। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকিও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়াই ভালো। বিশেষ করে নদীপথে চলাচলকারী যাত্রীদের প্রতি সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন