মালদ্বীপে বসবাসরত সব বাংলাদেশিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে বায়োমেট্রিক তথ্য নিবন্ধন সম্পন্ন করতে অনুরোধ জানিয়েছে দেশটির বাংলাদেশ হাইকমিশন।
Thank you for reading this post, don't forget to subscribe!শুক্রবার (২৪ অক্টোবর) হাইকমিশনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় তথ্যপ্রযুক্তি কেন্দ্র (এনসিআইটি) ভবন বা নিকটস্থ আইল্যান্ড কাউন্সিল অফিসে নির্ধারিত সময়ের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যেসব বাংলাদেশি এখনো বায়োমেট্রিক তথ্য জমা দেননি তাদের মধ্যে নতুন বা পুরোনো, বৈধ কিংবা অনথিভুক্ত সবাইকে নিবন্ধনের আওতায় আসতে হবে।
হাইকমিশন সতর্ক করেছে, নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বৈধভাবে মালদ্বীপে থাকার অনুমতি হারাতে পারেন এবং দেশে ফেরত পাঠানোর ঝুঁকি থাকতে পারে।
এ প্রসঙ্গে হাইকমিশন সবাইকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে এবং নিবন্ধন কার্যক্রমে দ্রুত অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।


















