টাঙ্গাইলের কালিহাতীতে নির্বাচনপরবর্তী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নবনির্বাচিত চেয়ারম্যানের অনুসারীরা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির গাড়ি ভাঙচুর করেছে। এসময় চালক আহত হয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!শুক্রবার বিকেলে (২৪ মে) কালিহাতি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী বিকেলে নবনির্বাচিত উপজেলা আজাদ সিদ্দিকীর আনন্দ মিছিল হয়। মিছিল উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে যাওয়ার সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এম এ মালেক ভূঁইয়া গাড়ি নিয়ে মিছিলের দিকে যান। এতে আজাদ সিদ্দিকীর কর্মীরা তাকে বাধা দেন।
এক পর্যায়ে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। পরে আজাদ সিদ্দিকীর সমর্থকরা গাড়ির ওপর ইট পাটকল মারতে থাকেন। তখন গাড়ির চালক নুর আলম ও গাড়ির ভিতরে থাকা মালেক ভূঁইয়া আহত হয়। এসময় তারা গাড়ি ভাঙচুর করে।
এবিষয়ে জানতে মালেক ভূঁইয়ার মুঠোফোনে কল করলে পাওয়া যায়নি ও নবনির্বাচিত চেয়ারম্যান আজাদ সিদ্দিকীও কল ধরেননি।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ফারুক বলেন, বিজয়ী আজাদ সিদ্দিকীর বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় মালেক ভূঁইয়ার গাড়ি দেখার পর ইটপাটকেল মেরে ভাঙচুর করা হয়। তবে এখনও কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক টার্গেট 






















