শনিবার , 19 অক্টোবর 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

আসিফ মাহমুদের পরিচয়

প্রতিবেদক
দৈনিক টার্গেট
অক্টোবর 19, 2024 5:09 অপরাহ্ন

আসিফ মাহমুদ একজন বাংলাদেশী আন্দোলনকর্মী, ছাত্রনেতা ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা। পুরো নাম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১৪ জুলাই ১৯৯৮ সালে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা আকুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নামঃ মোহাম্মদ বিল্লাল হোসেন, মাতার নামঃ রোকসানা বেগম।

Thank you for reading this post, don't forget to subscribe!

আসিফ মাহমুদের ৩ বোন, ৪ ভাই-বোনের মধ্যে আসিফ মাহমুদ দ্বিতীয়। আসিফ মাহমুদ ঢাকার তেজগাঁও থানার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। তিনি আদমজী ক্যান্টমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থীর হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতি মানবীয় ভূমিকা পালন করেন তিনি এবং তার সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তিনি সহ উক্ত সংগঠনের আরো দুই গুরুত্বপূর্ণ সমন্বয়ক নাহিদ ইসলাম ও সারজিস আলম মিলে সারা দেশে একযোগে অসহযোগ আন্দোলন এবং পরিশেষে লংমার্চ টু ঢাকা কর্মসূচি সফলভাবে ডাক দেন। যার ফলশ্রুতিতে ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের পতন হয়।

আসিফ মাহমুদ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন। এরপরে ছাত্র অধিকার পরিষদে রাজনীতি শুরু করেন। ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদে প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তিনি। পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে আসিফের নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করে। ২০২৩ সালে ৪ অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির সূচনার পর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পান তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ৯ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। ২০২৪ সালের ১৬ আগস্ট তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাবির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

টার্গেট আইটি চালু করলো জনপ্রিয় জাতীয় সংবাদপত্রের তালিকা

প্রেমিক হিসেবে সাংবাদিকরা কেন সেরা? জানুন ৭টি মিষ্টি কারণ!

শনির আখড়ায় গোয়েন্দা সংস্থার বাসের চাপায় এক ব্যক্তি নিহত

সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

দেশব্যাপী নারী নিপীড়নের ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বেনাপোলে মানববন্ধন

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ আসতে পারে

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: ইসির রোডম্যাপ

হিমাগার দ্বিগুন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটে কৃষকদের সড়ক অবরোধ ও মানববন্ধন