মঙ্গলবার , 21 মে 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

ইতালির ভিসা প্রক্রিয়া সহজ হচ্ছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
দৈনিক টার্গেট
মে 21, 2024 9:55 অপরাহ্ন

বৈথ পথে ও স্বল্প খরচে ইতালি যেতে ইচ্ছুক নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুর।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (২১ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইতালির ভিসা পেতে দেরি হওয়ার পেছনে কারণ হিসেবে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা নরমাল প্রসেস। একসঙ্গে অনেকগুলো আবেদন পড়েছে, যে কারণে দেরি হচ্ছে। এর সমাধানে কাজ করা হচ্ছে। লিগ্যাল কাগজপত্র নিয়ে যারা আবেদন করবে, তারা দ্রুতই ভিসা পাবে।’

প্রবাসীকর্মীরা যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, কর্মসংস্থানের ভিত্তিতে যেখানে ইতালি দক্ষ জনবলের চাহিদা দিবে, সেখানে রিক্রুটিং এজেন্টরা যেন নির্ধারিত ফি’র চেয়ে বেশি টাকা নিতে না পারে, ভিসা প্রত্যাশীদের যেন দীর্ঘদিন অপেক্ষা করতে না হয় এবং তাদের ভোগান্তি কমে; সে বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। খুব সহজ প্রক্রিয়া ও স্বল্প খরচে বাংলাদেশিরা ইতালি যেতে পারবেন বলে জানান শফিকুর রহমান চৌধুরী।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। ছবি: সংগৃহীত


মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় বাড়ানোর আবেদন করে মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। অ্যাম্বাসিও মালয়েশিয়া সরকারকে চিঠি দিয়েছে। তবে সময় বাড়ানোর আগে ৩১ তারিখের মধ্যে কোটার মধ্যে যতজন কর্মী বাকি রয়েছেন, তাদের সবার মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন তিনি।

এসময় অ্যান্তোনিও আলেসান্দ্রো বলেন, ‘আজকে আমরা আলোচনা করেছি কীভাবে বৈধ অভিবাসন বাড়ানো যায়। যারা যোগ্য তাদেরকে আমরা ভিসা দিতে আগ্রহী। গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা করার কারণে অনেক সময় দীর্ঘসূত্রতা তৈরি হয়। দূতাবাস দ্রুত ভিসা দেয়ার প্রক্রিয়া তৈরি করছে।’

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এইচ এম শামসুল হক চৌধুরী ‘লাল ভাই’-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী: স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি

তিনবিঘা করিডোর চুক্তির শর্ত মানছে না ভারত সরকার

নীলাদ্রি বাংলার কাশ্মীর সিলেট

বাংলাদেশের জলসীমা থেকে দুটি ভারতীয় ফিশিং ট্রলারসহ আটক ৩১

সুরকার প্রিন্স মাহমুদ সারজিস আলমকে ঘুমের ওষুধের পরামর্শ দিলেন

ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে ডিজিটাল সংরক্ষণে উদ্যোগের তাগিদ: তথ্য উপদেষ্টা

শুভ জন্মদিন মালেক আফসারী

শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের পরিচয়

পরিবহণে সুষ্ঠু ব্যবস্থাপনা কার্যকর সঠিক রাখতে ডিএমপি কমিশনারের বাস মালিকদের সাথে মতবিনিময় সভা

বাংলার একশন কিং জসিমের ৮০তম জন্মদিন