সোমবার , 20 মে 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

সকালের মধ্যে ঢাকাসহ ৫ বিভাগে ৬০ কিমি বেগে ঝড়

প্রতিবেদক
দৈনিক টার্গেট
মে 20, 2024 11:32 অপরাহ্ন

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ। এটি আরও ঘণিভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ অবস্থায় সোমবার (২০ মে) রাতে দেয়া সতর্কবার্তায় ঢাকাসহ ৫ বিভাগ ও অন্যান্য জেলার ওপর দিয়ে সকাল সাড়ে ৯টার মধ্যে ঝড় বয়ে যাওয়ার তথ্য জানানো হয়েছে।

নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় বলা হয়, ঢাকাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং পাবনা, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড় বয়ে যেতে পারে।

এছাড়া অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

 

সর্বশেষ - বিনোদন