Site icon দৈনিক টার্গেট

২ দিন বন্ধ থাকবে ডেসকোর প্রিপেইড রিচার্জ

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) সিস্টেম আপগ্রেডেশনের জন্য দুই দিন প্রিপেইড মিটার রিচার্জ সেবা বন্ধ থাকবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (২১ মে) এক বিজ্ঞপ্তিতে ডেসকোর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডেসকো জানায় বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার (২৪ মে) রাত ১২টা পর্যন্ত প্রিপেইড মিটার রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হবে।

এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে প্রিপেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে ডেসকো।

Exit mobile version