চা দিবসের তারিখ বদল, এখন ২১ মে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:২৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৩৮৩ বার পঠিত হয়েছে

বাংলাদেশে ‘জাতীয় চা দিবস’ উদযাপনের তারিখে পরিবর্তন আনা হয়েছে। আগে প্রতি বছর ৪ জুন এই দিবসটি পালিত হলেও এখন থেকে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২১ মে দিনটি নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তটি জানানো হয়।

সরকারি সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় ও আন্তর্জাতিক দিবস সংক্রান্ত বিদ্যমান পরিপত্রে সংশোধনের প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাবে উল্লেখ করা হয়, বিশ্বব্যাপী একই দিনে দিবসটি পালনের মাধ্যমে একটি সমন্বিত বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

প্রসঙ্গত, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ২০২০ সাল থেকে প্রতি বছর ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ পালন করে আসছে। বিশ্বের উল্লেখযোগ্য চা উৎপাদনকারী দেশ যেমন ভারত, শ্রীলঙ্কা, চীন, কেনিয়া ও ভিয়েতনাম ইতোমধ্যেই এই তারিখ অনুসরণ করছে।

এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক সময়সূচির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে বাংলাদেশেও একই দিনে ‘জাতীয় চা দিবস’ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরিপত্র সংশোধনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নতুন এই সিদ্ধান্তের ফলে দেশের চা শিল্প সংশ্লিষ্টদের জন্য আন্তর্জাতিক পর্যায়ের সঙ্গে সমন্বয় রেখে কার্যক্রম পরিচালনা করা আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চা দিবসের তারিখ বদল, এখন ২১ মে

প্রকাশ: ০২:২৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬