মঙ্গলবার , 17 সেপ্টেম্বর 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বিশ্ববাজারে

প্রতিবেদক
দৈনিক টার্গেট
সেপ্টেম্বর 17, 2024 2:03 অপরাহ্ন

বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হানা হারিকেন ফ্রান্সিনের প্রভাব এবং যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত নিয়ে শঙ্কায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পেয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, সোমবারের ধারাবাহিকতায় আজও বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম ১৬ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল উঠেছে ৭২ ডলার ৯১ সেন্টে।

আর ডব্লিউটিআই ক্রুডের দাম ৩৪ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৭০ ডলার ৪৩ সেন্টে। এর আগে সোমবারও এই দুই ব্র্যান্ডের তেলের দাম বেড়েছিল।

মূলত ঘূর্ণিঝড় ফ্রান্সিনের কারণে মেক্সিকো উপসাগর অঞ্চলে তেলের উৎপাদন ব্যাহত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ শিগগিরই নীতি সুদ কমাতে যাচ্ছে। বাজারে সেই সম্ভাব্য ঘোষণার প্রভাবও পড়েছে।

সর্বশেষ - বিনোদন