শনিবার , 28 জুন 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

দেশের বাজারে আবারও সোনার দাম কমলো

প্রতিবেদক
দৈনিক টার্গেট
জুন 28, 2025 10:55 অপরাহ্ন

সোনার দাম আবারও কমেছে দেশের বাজারে। সর্বোচ্চ মানের ২২ ক্যারেট সোনার ভরির দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা।

Thank you for reading this post, don't forget to subscribe!

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার ২৮ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই দাম আগামীকাল রোববার (২৯ জুন) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী

২২ ক্যারেট: ১,৭০,২৩৬ টাকা (কমেছে ২,৬২৪ টাকা)

২১ ক্যারেট: ১,৬২,৫০৩ টাকা (কমেছে ২,৪৯৬ টাকা)

১৮ ক্যারেট: ১,৩৯,২৯১ টাকা (কমেছে ২,১৩৫ টাকা)

সনাতন পদ্ধতি: ১,১৫,১৭০ টাকা (কমেছে ১,৮৩২ টাকা)

এদিকে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়। তেজাবি সোনার বাজারমূল্য কমে যাওয়াকে এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ২৫ জুনও এক দফা সোনার দাম কমানো হয়েছিল। তবে এর আগে জুন ও মে মাসে সোনার দাম কয়েকবার বেড়েছিল।

সংশ্লিষ্টরা আশা করছেন, সোনার দামের এই পরিবর্তনের ফলে বাজারে কিছুটা স্থিতিশীলতা আসবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ৯.৫ ডিগ্রিতে

ঈদুল আযহার গুরুত্বপূর্ণ শিক্ষনীয়

মামার অত্যাচারে পালিয়ে বেড়াচ্ছে কয়রার একটি অসহায় পরিবার

খুলনা-৬: জামায়াত প্রার্থীর উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত

তারেক রহমানের বার্তা নিয়ে সাংগঠনিক সফরে কেন্দ্রীয় ছাত্রদল নেতারা কয়রায়

ঝড়ের আশঙ্কা সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে

শাহবাগে এমপিও শিক্ষকদের বিক্ষোভ

নাতিদের বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দাদার মৃত্যু

মার্কিন হুঁশিয়ারি: শান্তি না এলে ইরানের জন্য অপেক্ষা করছে ‘বড় ট্র্যাজেডি’, বহু লক্ষ্যবস্তু এখনও বাকি

স্মৃতিশক্তি বাড়ানোর উপায় জানুন, সবকিছু ভুলে যাচ্ছেন?