বাংলাদেশে বিনিয়োগের জন্য যুক্তরাজ্যের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন। রোববার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউকে বাংলাদেশ কেটালিস্টস অব কমার্স এন্ড ইন্ড্রাসির (ইউকেবিসিসিআই) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান তিনি।
Thank you for reading this post, don't forget to subscribe!এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন যুক্তরাজ্যের বাংলাদেশি ব্যবসায়ীদের এদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশে বিনিয়োগ করুন, দেশের উন্নয়নে অবদান রাখুন। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কোন্নয়নে আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।”
উপদেষ্টা ব্যবসায়ী নেতৃবৃন্দকে পাটজাত দ্রব্য, পর্যটন, ফার্মাসিউটিক্যালস ও টেলিকম খাতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ভালো।বিনিয়োগে কোন বাধা নেই। বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে সরকার কাজ করছে।
ইউকেবিসিসিআইয়ের প্রতিনিধি দল বাংলাদেশ ন্যাশনাল টি বোর্ড, সরকারি টেলিকম খাত ও শিক্ষা খাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার বাড়াতে বিনিয়োগ করতে তাদের আগ্রহের কথা জানান।
এ ছাড়াও নেতৃবৃন্দ সী ফুড এক্সপোর্ট, ফুড প্রসেসিং ও গ্রীন ফার্মিং সুবিধা বৃদ্ধির জন্য বিশেষ এগ্রিকালচারাল জোন (এগ্রিকালচারাল বেসড ইপিজেড) স্থাপনের দাবি জানান।
বৈঠকে ইউকেবিসিসিআইয়ের চেয়ারম্যান ইকবাল আহমেদ, প্রেসিডেন্ট এম জি মওলা মিয়া, প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট বজলুর রশিদ, যুক্তরাজ্যের হাউস অব কমন্সের এমপি ড. রুপা হক প্রমুখ বক্তব্য রাখেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ আব্দুর রহিম।
















