বুধবার , 15 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন

প্রতিবেদক
দৈনিক টার্গেট
জানুয়ারি 15, 2025 5:53 অপরাহ্ন

যশোরের বেনাপোলে পৌরসভা হত্যা না অন্য কিছু হওয়া বিএনপির সদস্য আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

১৫ জানুয়ারি বুধবার, দুপুর ১টা ৪০ মিনিটের সময় বেনাপোল পৌরসভার গাজীপুর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিএনপির সদস্য, মৃত আব্দুল আলীমের মরদেহ শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনের উপস্থিতিতে কবর থেকে উত্তোলন করা হয়। তার এই লাশ উত্তোলনের সময় স্থানীয় শতশত মানুষ উপস্থিত হন।

উল্লেখ্য ২০২২ সালের ১৬ আগস্ট বেনাপোল বাজারস্থ মিলন মার্কেটে পৌর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল চলাকালীন বেনাপোল পৌর ছাত্রলীগের কর্মীরা অতর্কিতে হামলা চালায়। এতে আব্দুল আলীমসহ আরও ৪ জন আহত হন। পায়ে আঘাতপ্রাপ্ত আব্দুল আলীমকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় এবং ১ মাস পর চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন।

জানা গেছে ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর তিনি মারা যান, এবং তার পরিবার ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করে।

পরে ২০২৪ সালের ১৮ নভেম্বর, আব্দুল আলীমের স্ত্রী হাসিনা খাতুন বেনাপোল এবং শার্শা উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৫ জন নেতাকর্মীসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া জানান, ২০২২ সালে হত্যা মামলা হয়। পরে মামলাটির সঠিক তদন্তের জন্য আব্দুল আলীমের মরদেহ শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনের উপস্থিতিতে আজ কবর থেকে উত্তোলন করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - বিনোদন