ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন সাতক্ষীরার সন্তান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • ১১৩ বার পঠিত হয়েছে

সাতক্ষীরা জেলার গর্বিত মুখ ও সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম দেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

দক্ষিণ কাটিয়া (মাস্টারপাড়া) গ্রামের সন্তান শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরেই আইন অঙ্গনে পরিচিত একটি নাম। নুরুল ইসলাম ও মরহুমা জাহানারা ইসলামের সন্তান তিনি। নিজ জেলা থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে এমন একটি পদে অধিষ্ঠিত হওয়ায় সাতক্ষীরাজুড়ে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।

আইন পেশায় তার পথচলা দুই দশকেরও বেশি সময়ের। ২০০০ সালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হয়ে তিনি পেশাজীবনের আনুষ্ঠানিক সূচনা করেন। এরপর ২০০৩ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ অর্জনের মাধ্যমে উচ্চ আদালতে আইনচর্চার সুযোগ পান। ধারাবাহিকভাবে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পরিচালনার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন দক্ষ ও পরিশ্রমী আইনজীবী হিসেবে।

শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের পরিচয় দিয়েছেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন। সেখান থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক ও সংগঠনিক ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রেখেছেন শফিকুল ইসলাম। ছাত্রজীবনে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সহসাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে জেলা পর্যায়ে রাজনীতি ও আইনজীবী সংগঠনে দায়িত্ব পালন করেন। সাতক্ষীরা জেলা বিএনপির সহআইন বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।

এছাড়া ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য ও প্রথম সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ আইন সমিতিতে দপ্তর সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভাইস প্রেসিডেন্ট পদেও নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিটের সহসাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

আইনজীবী মহল ও স্থানীয় সচেতন নাগরিকরা মনে করছেন, রাষ্ট্রের পক্ষে গুরুত্বপূর্ণ আইনগত বিষয় পরিচালনায় তার অভিজ্ঞতা কার্যকর ভূমিকা রাখবে। নতুন দায়িত্বে তিনি সততা, দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতার সমন্বয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন-এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নিজ জেলা থেকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হওয়ায় শফিকুল ইসলামের এ নিয়োগ সাতক্ষীরাবাসীর জন্য নিঃসন্দেহে একটি গর্বের অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন
জনপ্রিয় টার্গেট

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন সাতক্ষীরার সন্তান

প্রকাশ: ০৯:২৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬