শুক্রবার , 21 নভেম্বর 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

নরসিংদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পে আহত প্রায় ৬০ জন, ঘোড়াশালে আগুন

প্রতিবেদক
দৈনিক টার্গেট
নভেম্বর 21, 2025 5:58 অপরাহ্ন

নরসিংদী, ২১ নভেম্বর জেলার মাধবদী এলাকা থেকে উৎপন্ন ৫.৭ মাত্রার ভূমিকম্পে নরসিংদী জেলার বিভিন্ন স্থান কেঁপে ওঠে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই ভূমিকম্পের কারণে মাধবদী, সদর ও পলাশ উপজেলার মানুষজন আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলি এলাকায় একটি বাড়ির ছাদের রেলিং ভেঙে দেলোয়ার (৩৭), ওমর (১০) ও তাশফিয়া (১৭) নামে তিনজন গুরুতর আহত হন। এছাড়াও জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে প্রায় ৬০ জন আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভূমিকম্পের প্রভাব শুধু মানুষের মধ্যে আতঙ্কই সৃষ্টি করেনি, তার সঙ্গে পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে একটি সাবস্টেশনে আগুনের ঘটনাও ঘটেছে। জাতীয় গ্রিডের একটি যন্ত্রাংশ আগুনে পুড়ে যায়। পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সরাসরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।

ভূমিকম্পের সময় নরসিংদীর বড় বাজারে দোকানদার ও ক্রেতারা আতঙ্কিত হয়ে বাইরে বের হন। মাধবদী ও ঘোড়াশাল অঞ্চলে বিভিন্ন স্থাপনার দেওয়াল ও ফ্লোরে ফাটলের খবর পাওয়া গেছে।

নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম জানান, ভূমিকম্পে প্রায় ৫৫ জন আহত হয়েছেন এবং তাদের জেলার বিভিন্ন হাসপাতালেই ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা চলছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল মাধবদী এলাকা এবং এর মাত্রা ছিল ৫.৭।

নরসিংদী জেলায় মানুষের মধ্যে আতঙ্কের ছাপ স্পষ্ট, তবে জরুরি সেবা ও উদ্ধারকাজ তৎপরতার সঙ্গে পরিচালিত হচ্ছে।

সর্বশেষ - বিনোদন