রবিবার , 26 মে 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

যেসব জেলায় ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা

প্রতিবেদক
দৈনিক টার্গেট
মে 26, 2024 11:21 পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের গতি ও চরিত্র ক্রমেই বদলে যাচ্ছে। ফলে বদল হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসও আগে স্বাভাবিকের তুলনায় ঘূর্ণিঝড়ের সময় উপকূলীয় ১৫ জেলায় এবং এসব জেলার দ্বীপ ও চরে স্বাভাবিকের তুলনায় ৫ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের বার্তা দিয়েছিল আবহাওয়া অধিদফতর।

Thank you for reading this post, don't forget to subscribe!

কিন্তু রবিবার (২৬ মে) সকাল ৯টার পর আবহাওয়া অধিদফতরের দশম বিশেষ বুলেটিনে ৮ থেকে ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেমালের প্রভাবে উপকূলীয় ১৬ জেলার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮-১২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

জেলাগুলো হলো: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও চাঁদপুর।

এসব জেলার পাশাপাশি অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

সর্বশেষ - বিনোদন