বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে তিন ঘর ও একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক ত্রুটিতে আগুন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ১০৭ বার পঠিত হয়েছে

রাঙ্গুনিয়া অগ্নিকাণ্ড

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঘাটচেক রাস্তার মাথায় বৈদ্যুতিক লাইনে ত্রুটি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ নভেম্বর) ভোররাতে রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে সংঘটিত এ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে খবর পেয়ে একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুনের বিস্তার পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দা মোঃ ইউসুফ মিয়ার মালিকানাধীন তিনটি কাঁচা ঘর, একটি ফার্নিচারের দোকান, একটি অফিস ও পাশের গুদামঘর আগুনে ভস্মীভূত হয়। আগুন লাগার উৎস হিসেবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দায়ী করা হয়েছে।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

আগুনে প্রায় ৫ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ১০ লাখ টাকার মালামাল নিরাপদে রাখা সম্ভব হয়েছে বলে জানা গেছে। অগ্নিনির্বাপণ কাজে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন।

স্থানীয়দের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক উদ্যোগে বড় ধরনের ক্ষতি থেকে এলাকা রক্ষা পায় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে তিন ঘর ও একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক ত্রুটিতে আগুন

প্রকাশ: ০৩:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫