সরাইলে দুই পক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ২৩১ বার পঠিত হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চানমণিপাড়া গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশাররফ হোসেন ও সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল হাসানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (৩০ এপ্রিল) রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনের চার্জার কেনা নিয়ে মাসখানেক আগে চানমণিপাড়া ও মোগলটুলা গ্রামের কয়েকজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে বুধবার সন্ধ্যায় নতুন করে উত্তেজনা তৈরি হয়।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

তবে স্থানীয় সূত্রে জানা যায়, মৃত হেলাল মিয়ার স্ত্রী হালেমা বেগম তাঁর ছেলে সাইফুল ইসলামকে নিয়ে হালুয়াপাড়া গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোগলটুলা গ্রামের মহব্বত আলীর ছেলে তৌহিদুল ইসলাম হালেমার দিকে তাকান বলে অভিযোগ ওঠে। এতে হালেমা ক্ষুব্ধ হয়ে তৌহিদুলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁর ছেলে সাইফুল এগিয়ে গেলে তৌহিদুলের সঙ্গে তাঁরও বাকবিতণ্ডা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে রাতে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইউএনও ও ওসি-সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হন।

উক্ত ঘটনার পর সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার জানান, সংঘর্ষ থামাতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর থেকে উভয় গ্রামের বাসিন্দারা নিরাপত্তার আশঙ্কায় এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

সরাইলে দুই পক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০

প্রকাশ: ১২:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫