Site icon দৈনিক টার্গেট

আবারও নড়ে উঠল ঢাকা

ভূমিকম্প নকশা

রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এই কম্পনের ঢেউ রাজধানীজুড়ে অনুভূত হয়। দিনের মধ্যে এটি ছিল তৃতীয় দফার ভূমিকম্প।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে শনিবার বিকেল ৪টার দিকে দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয়বারের মতো ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহাম্মাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ কম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ এলাকা। কেন্দ্রটি থেকে উত্তর-পূর্ব দিকে প্রায় ২৯ কিলোমিটার দূরে অবস্থান করছে এ উপকেন্দ্র।

দিনের প্রথম ভূকম্পনটি রেকর্ড করা হয় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে। প্রাথমিকভাবে এর উৎস সাভারের বাইপাইল এলাকা বলে ধারণা করা হলেও পরবর্তী বিশ্লেষণে জানা যায়—এটির মূল উৎপত্তিস্থলও ছিল নরসিংদী। রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৩.৩

গত শুক্রবার (২১ নভেম্বর) সারাদেশেই শক্তিশালী ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ঢাকাসহ বিভিন্ন জেলায় কমপক্ষে ১০ জনের মৃত্যুশতাধিক মানুষ আহত হন। বিশেষজ্ঞরা জানান, ওই শক্তিশালী কম্পনের উৎপত্তিস্থলও ছিল নরসিংদী অঞ্চল।

ক্রমাগত ভূকম্পন অনুভূত হওয়ায় রাজধানী ও আশপাশের এলাকার মানুষ আবারও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিশেষজ্ঞদের মতে, একই অঞ্চলে ধারাবাহিক কম্পন ভূত্বকের সক্রিয়তার ইঙ্গিত দেয়, যা নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তা আরও জোরদার করেছে।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন
Exit mobile version