কয়রায় ধানক্ষেতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে কৃষক কে পিটিয়ে যখম করা হয়েছে। ভুক্ত ভোগী ২ নং কয়রা গ্রামের করিম সরদারের পুত্র কৃষক আবুল কালাম (৪৫) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
Thank you for reading this post, don't forget to subscribe!ঘটনাটি ঘটেছে ১৬ এপ্রিল বুধবার সকাল ৮ টায় উপজেলা সদরের দুই নম্বর কয়রা গ্রামের বজবুজিয়া বিলের ভুক্তভোগী কৃষকের ধান খেতে। খবর পেয়ে তাৎক্ষণিক কয়রা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আবুল কালাম তার পাকা ধান পানিতে নিমজ্জিত হওয়ায় বালতি দিয়ে ওই জমির পানি নিষ্কাশন করছিল এ সময় পার্শ্ববর্তী জমির মালিক উত্তর বেদকাশী এলাকার জহুরুল ইসলাম তার লোকজন দিয়ে নিজের জমিতে ধান কাটাচ্ছিলেন। পার্শ্ববর্তী জমি মালিক জহুরুল পানি নিষ্কাশনে বাধা দেয় দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে জহুরুল এর নেতৃত্বে ৭/৮ জন মিলে কালামকে পিটিয়ে ও পানিতে উপর্যপুরি চুবাতে থাকে এক পর্যায়ে সে জ্ঞান হারা হয়।
খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এদিকে মুমূর্ষ অবস্থায় কালামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শেখ সিরাজউদ্দৌলা লিংকন 















