মঙ্গলবার , 4 নভেম্বর 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জেসমিন আরা রুমা গ্রেফতার

প্রতিবেদক
দৈনিক টার্গেট
নভেম্বর 4, 2025 10:56 অপরাহ্ন

ময়মনসিংহ শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জেসমিন আরা রুমাকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রুমা নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মালগুদাম এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত জেসমিন আরা রুমার বয়স ২৭ বছর। তিনি অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী আবু তাহেরের মেয়ে। তার স্বামী সুলতান মাহমুদ একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।

মঙ্গলবার বিকেলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শিবিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, রুমা বর্তমানে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

এ ঘটনায় চলমান মামলার প্রেক্ষিতে তাকে আদালতে হাজির করা হলে আদালত জেসমিন আরা রুমাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য সংগ্রহসহ মামলার অন্যান্য অভিযুক্তদের শনাক্ত করার কাজও চলছে।

সর্বশেষ - বিনোদন