আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (কয়রা পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পি বৃহস্পতিবার বিকেলে কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে কর্মীসভা ও প্রচার মিছিলে অংশ নিয়ে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করেন।
Thank you for reading this post, don't forget to subscribe!সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, “কয়রা ও পাইকগাছার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়নের বঞ্চনায় আছে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির নিশ্চয়তা, আধুনিক স্বাস্থ্যসেবা ও সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্প গড়ে তোলা আমার নির্বাচনী অঙ্গীকার।”
মনিরুল হাসান বাপ্পি আরও বলেন, “ধানের শীষ এই অঞ্চলের মানুষের হৃদয়ের প্রতীক। জনগণ জানে, আমি তাদের পাশে ছিলাম—ঝড়, জলোচ্ছ্বাস কিংবা সংকটের মুহূর্তে। সেই বিশ্বাসই আগামী নির্বাচনে বিজয়ের ভিত্তি।”
তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক মহল প্রতিদ্বন্দ্বিতার কথা বললেও বাস্তবে মাঠে ধানের শীষের জোয়ার বইছে। “আমার প্রার্থিতা ঘোষণার পর কয়রা ও পাইকগাছার প্রতিটি গ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে,” যোগ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, আর সঞ্চালনা করেন জেলা বিএনপি সদস্য এম এ হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। সভা শেষে বর্ণাঢ্য প্রচার মিছিল কয়রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধানের শীষের পক্ষে গণসমর্থনের আবহ তৈরি করে।
বাপ্পি বলেন, “সিডর, আইলা ও আম্পানের মতো দুর্যোগে আমি মানুষের পাশে থেকেছি। এই এলাকার সুখ-দুঃখ আমার নিজের জীবনের অংশ। তাই কয়রা–পাইকগাছার মানুষ এবারও ধানের শীষেই ভোট দেবেন, ইনশাআল্লাহ।”