Site icon দৈনিক টার্গেট

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে তিন আরোহী বগুড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৯০১৯) তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দিলে তিনজনই সড়কে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তাদের মধ্যে একজন হলেন শফিকুল ইসলাম রিংকন (২১), পিতা শহিদুল ইসলাম, গ্রাম দক্ষিণ সাথালিয়া, সাঘাটা উপজেলা, গাইবান্ধা জেলা। অপরজন মুশফিকুর রহমান, পিতা শাহাজাহান আলী, গ্রাম গোকুল উত্তরপাড়া, বগুড়া সদর। অপর নিহত ব্যক্তির নাম আশরাফুজ্জামান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা নিহতদের মরদেহ উদ্ধার করেন। ঘটনাস্থল ত্যাগের চেষ্টা চালালেও স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করা হয়। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, “ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও সহকারী পলাতক রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন
Exit mobile version