রাজধানীর বনশ্রীর সি ব্লকের একটি সাততলা ভবনের সর্বোচ্চ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, বনশ্রীর সি ব্লকে অবস্থিত সাততলা ভবনটির সাততলায় আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ভবনের ছাদের এক কোণ থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে ভবনের বাসিন্দারা দ্রুত নিরাপদে নিচে নেমে আসেন।