আজ ২২ ডিসেম্বর রবিবার বাজারে এলো দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা। বন্ধ হওয়ার প্রায় এক যুগ পর সকাল থেকে মুদ্রিত পত্রিকা বাজারে পাওয়া যাচ্ছে।
Thank you for reading this post, don't forget to subscribe!শেখ হাসিনার পালানোর অজানা কথা নিয়ে প্রথম দিন প্রকাশিত হয়েছে পত্রিকাটির প্রধান সংবাদ। ‘দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা’ শিরোনামে প্রধান সংবাদে তুলে ধরা হয়েছে।

আমার দেশ প্রিন্ট কপি
ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়া নিয়ে অজানা ও চাঞ্চল্যকর নানা তথ্য। ক্রোড়পত্রসহ ৪৮ পৃষ্ঠা প্রকাশিত হয়েছে যার মূল্য করা হয়েছে ১২ টাকা।
প্রসঙ্গত, ২০০৪ সালে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার যাত্রা শুরু হয়েছিল। দেশবিরোধীতা ও মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে ২০১৩ সালের এপ্রিলে মাহমুদুর রহমানকে গ্রেফতার এবং পত্রিকার প্রিন্ট সংস্করণ বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ক্ষমতার পট-পরিবর্তনের পর ফের পত্রিকাটি প্রকাশিত হলো।


















