বিমান বন্দরে ইয়াবা উদ্ধার ২ বোন সহ স্বামী আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:২৩:১০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • ২৫১ বার পঠিত হয়েছে

কক্সবাজার বিমানবন্দরে ‘পেটে ইয়াবা বহন’ করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ২ বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আটকদের তথ্য মতে ঢাকায় আটক হয়েছে ১ বোনের স্বামী। আটক বোনদের পেটে ২ হাজার করে ৪ হাজার ইয়াবা রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার ১২ ফেব্রুয়ারি সকাল ১১টায় কক্সবাজার বিমানবন্দরে এ অভিযান চালানো হয় বলে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক এ কে এম দিদারুল আলম।

আটকরা হলেন, টেকনাফ উপজেলার মধ্যম হ্নীলার ঝিমংখালী এলাকার আকতার হোসেন (৩২), তার স্ত্রী উম্মে জামিলা (২৫) ও শ্যালিকা উম্মে হাবিবা (২০)।

দিদারুল আলম বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবার চালান বহনকারি ৩ জনকে শনাক্ত করা হয়। এদের মধ্য আকতার হোসেন আগেই একটি ফ্লাইটে ঢাকার উদ্দ্যেশে রওনা দেন। কৌশলগত কারণে আকতারকে প্রথমে আটক করা যায়নি।’

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা জানান, ২ বোনকে আটকের পরে একটি প্যাথলজি সেন্টারের ল্যাবে গিয়ে এক্সেরে করা হয়। এতে তাদের পেটে ইয়াবার চালান থাকার তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়। বিশেষ প্রক্রিয়ায় ইয়াবা বের করার কার্যক্রম চলছে। দুপুর ২টা পর্যন্ত এক হাজার ৭০০টির বেশি ইয়াবা বের করতে সক্ষম হন।

আক্তারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক আরেকটি দল অভিযান চালিয়ে আটক করেছে বলে জানান দিদারুল।

আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

বিমান বন্দরে ইয়াবা উদ্ধার ২ বোন সহ স্বামী আটক

প্রকাশ: ০৭:২৩:১০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫