রবিবার , 2 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু

প্রতিবেদক
দৈনিক টার্গেট
ফেব্রুয়ারি 2, 2025 9:49 পূর্বাহ্ন

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত শুরু হয়েছে ৫৮তম তাবলিগ জামাত আয়োজিত। রবিবার সকাল ৯ টা ১৫ মিনিটে মোনাজাত শুরু করেন মাওলানা জুবায়ের।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে বাদ ফজর থেকে ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়েতি বয়ান শুরু করেন। যারা এখান থেকে চিল্লা, ৩ চিল্লার জন্য জামাতে বের হবেন, তারা জামাতে গিয়ে কী আমল করবেন এবং মহল্লায় যারা এখান থেকে ফিরে যাচ্ছেন তারা নিজ এলাকায় গিয়ে কী আমল করবেন তার দিকনির্দেশনামূলক বয়ান করা হয়।

মাওলানা আব্দুল মতিন তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করেন।

ইজতেমা ময়দানের বিদেশিনী নিবাসের পূর্বপার্শ্বে বিশেষভাবে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে এ মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ এ তাৎপর্যপূর্ণ মোনাজাতে প্রায় ২০ লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে ইজতেমার আয়োজকরা ধারণা করছেন।

শনিবার রাত থেকে গোটা ইজতেমাস্থল দেশ-বিদেশের মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে। আল্লাহ প্রদত্ত বিধি-বিধান ও রাসুল (স.) প্রদর্শিত তরিকা অনুযায়ী জীবন গড়ার আহ্বান জানিয়ে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির জিকির আসকার, ইবাদত বন্দেগি আর পবিত্র কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে সময় পার করেন তারা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আজ বিশ্ব এইডস দিবস

লাফদড়ি গ্রাম নিয়ে আশরাফ সরকারের স্মৃতিকাতর লেখা আলোচনায়

পবিত্র ঈদুল আযহা- ২০২৪ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

জমিয়তের ইতিহাস আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস: ব্রাহ্মণবাড়িয়ায় কাউন্সিল গঠিত

চাঁপাইনবাবগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

কোকেন উৎপাদনে রেকর্ড: জাতিসংঘের উদ্বেগ

ফেব্রুয়ারিতে বিশ্ব বাজারে আসছে শাওমির হাইপারওএস

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড পেল “গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫”

শুভ জন্মদিন সাকিব আল হাসান

বাংলাদেশি সাংবাদিকরা সাকিবকে বিশেষ সম্মাননা দিলেন