Site icon দৈনিক টার্গেট

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তৌফিক নামের এক যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সোনা মোড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে শিপনের ছুরির আঘাতে এক বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামের জামে মসজিদের সামনে আনু মিয়ার ছেলে তৌফিক মিয়া (২৫) নামের এক যুবক খুন হওয়ার খবর পাওয়া গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

২রা এপ্রিল দুপুর সাড়ে বারোটায় উপজেলার আদমপুর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ঘাতক আল আমিন শিপন (২২) উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ঘাতক আল আমিন শিপনের পিতা জাকির হোসেন গত এক বছর পূর্বে কলহের জেরে মৃত্যুবরণ করেন। জাকিরের মৃত্যুতে খুনের মামলা হয়। মামলার আসামিদের বাড়িঘর লুটপাট করে বাদীপক্ষের লোকজন, উক্ত লুটপাটের বিষয়ে মামলা করা হয। সেই মামলার সাক্ষী ছিল তৌফিক মিয়ার চাচা। সম্পর্কে আল আমিনের ফুফা ও তৌফিক মিয়ার চাচা লুটপাটের মামলার সাক্ষী হওয়াতে উভয়ের মধ্যে শত্রুতা চলে আসছে দীর্ঘদিন যাবত।

ঘাতক আল আমিন উপজেলায় বিভিন্ন দোকানে দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রি করত।

ঘটনার সময় নিহত তৌফিক মিয়ার চাচার সাথে আল আমিনের কথা কাটাকাটি শুরু হয়,এর এক পর্যায়ে নিহত তৌফিক চাচার পক্ষ নেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তৌফিককে ছুরি দিয়ে আঘাত করে আল আমিন শিপন।আঘাতের কারনে ঘটনাস্থলে তৌফিকের অবস্থা আশংকা জনক দেখে স্হানিয়রা তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে য়ায়, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুনের বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রওশন আলীর কাছে জানতে চাইলে তিনি জানান, উভয় পক্ষ আত্মীয়তার সম্পর্ক, পুরাতন মার্ডার মামলায় লুটপাটের সাক্ষী হওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরির আঘাতে তৌফিকের মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে ঘাতক আল আমিনকে গ্রেফতার করা হয় ও পিকআপ ভ্যানে থাকা সহযোগী রাসেলকে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয় এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন
Exit mobile version