আজ সকাল ১১টায় নগর ভবনের গ্রিণপ্লাজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। ফিতাকেটে ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
Thank you for reading this post, don't forget to subscribe!পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবং রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
৪৭টি স্টলের মধ্যে বাণিজ্য মেলায় ক্রোকারিজ সামগ্রী, খাদ্য সামগ্রী, তাত বস্ত্র, গার্মেন্টস, ভ্যারাইটিজ সামগ্রীর, গিফট কর্ণার, খেলনা সামগ্রীতে ছাড়াও ছোট সোনামণিদের বিনোদনে নাগরদোলা সহ ৩টি রাইডস রয়েছে। মেলা প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে রাজশাহীতে মেলার এ আয়োজন করা হয়েছে। রাজশাহীর অর্থনৈতিকভাবে কর্মকাণ্ড সচল রাখতে এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। নারী উদ্যোক্তাদেরকে সুযোগ সৃষ্টিতে এ ধরণের উদ্যোগে বিশেষ ভূমিকা রাখতে। ক্ষুদ্র উদ্যোক্তারাও শুধু নিজেদের নয় দেশের সার্বিক অর্থনৈতিকভাবে উন্নয়নে ভূমিকায় রাখেন। নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে ক্ষুদ্রতম উদ্যোক্তারাও নিজেদের কর্মকান্ডে অব্যাহত রাখতে এজন্য তাদের সব ধরণের সহযোগিতায় করা হবে। কর্মসংস্থানে সৃষ্টিসহ এ অঞ্চলেরও ব্যবসা বাণিজ্য প্রসারের বিনিয়োগকারীদের বিশেষ ভাবে আকৃষ্ট করতে হবে।


















