Site icon দৈনিক টার্গেট

রাসেল খান দীর্ঘ আট মাস যাবত এক্সিডেন্টে আহত, ভুগছেন ভাঙ্গা পা নিয়ে

মেরাজনগর নিবাসী রাসেল খান গত আট মাস ধরে অটো গাড়ি উল্টে দুর্ঘটনার কারণে ভাঙা পায়ে ভুগছেন। জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে একটি অটো গাড়ি দুর্ঘটনার শিকার হন রাসেল খান। তার পায়ে গুরুতর জখম হওয়ার পর, ঢাকা পঙ্গু হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা থাকার পর বর্তমানে ভাঙ্গা পা নিয়ে বাসায় অবস্থান করছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

দুর্ঘটনার পর থেকে পায়ের যন্ত্রণায় ছটফট করছেন রাসেল খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিয়মিত আপডেট প্রদান করেছেন। রাসেল বলেছেন, “এটি আমার জন্য খুবই কঠিন সময়। আমি আশা করি, দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারব।”

রাসেলের বন্ধুবান্ধব এবং পরিবার সদস্যরা তার পাশে ছিলেন এই কঠিন সময়ে। তারা বলেন, “রাসেল খুবই সাহসী মানুষ। সে প্রতিদিন নতুন করে আশা করে কিভাবে নিজে সহ অন্যদেরকে ভালো রাখা যায়। আমরা সবাই তার জন্য প্রার্থনা করছি।”

এই সময়ে রাসেল খানের স্ত্রী মুন্নি বলেন  “আপনারা সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন। খুব তাড়াতাড়ি যেন আল্লাহ তায়ালা সুস্থতা দান করেন। আপনারা সবাই আমাদের সঙ্গে আছেন, এজন্য ধন্যবাদ।”

মেরাজনগরের বিশিষ্ট ব্যক্তিরা তার সুস্থতা কামনা করেছেন এবং অনেকেই তাকে সমর্থন দিতে এগিয়ে এসেছেন। চিকিৎসকরা আশ্বস্ত করেছেন যে, যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের মাধ্যমে রাসেল শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

রাসেল খানের ভাঙ্গা পায়ের কারণে তার বিভিন্ন কাজ থমকে গেছে, তবে তিনি আশাবাদী যে আগামী দিনে আবারও সুস্থ হয়ে সবার মাঝে জায়গা করে নিতে পারবেন।

রাসেল খান সমাজের বিত্তবান এবং সহযোগিতার মনোভাবাপন্ন ব্যক্তিদের কে তার সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ সহ এগিয়ে আসার আহ্বান জানান।

Exit mobile version