বুধবার , 19 মার্চ 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

রূপগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, গুলিবিদ্ধসহ আহত ১০

প্রতিবেদক
দৈনিক টার্গেট
মার্চ 19, 2025 2:43 অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে হাসিব মিয়া (৩৫) নামের একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার গভীর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এই সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে চনপাড়া স্বেচ্ছাসেবকদল সমর্থিত রবিনের সাথে একই এলাকার যুবদল সমর্থিত মনিরের কথা কাটাকাটি ও এক পর্যায়ে মারামারি হয়। বিষয়টি মিমাংসার স্বার্থে যুবদল নেতা শামীম ও স্বেচ্ছাসেবকদল নেতা করিম এবং রাব্বানীর সাথে বৈঠক হয়।

বৈঠকে মীমাংসা না হয়ে উল্টো দুইপক্ষ উত্তেজিত হয়ে উঠে। এসময় খবর পেয়ে দুই পক্ষের কর্মী সমর্থকেরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের আবুল বাশার, রাসেল আহম্মেদ, হাসিব মিয়া গুলিবিদ্ধ হয়। আহত হয় আরো ১০ জন।

নিহত হাসিব চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে।

রূপগঞ্জ থানা পুলিশ সহ চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়েছে যৌথবাহিনি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

কয়রায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মৃত্যুর পরও অঙ্গদানে বাঁচতে পারে পাঁচ প্রাণ

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ গোল্ডেন হারভেস্ট

কোম্পানীগঞ্জে ভুল চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ

ছত্তিশগড়ে ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ৮

৪ অতিরিক্ত ডিআইজি বদলি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

বাগেরহাটের দুই উপজেলার নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ

সেনাবাহিনীতে চাকরির সুযোগ এমওডিসি সৈনিক পদে

মন্দিরার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন শরীফুল রাজ

খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মশাল মিছিল