শেরেবাংলা নগরে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজারে আইন ছাত্র ফোরামের বিশেষ দোয়া ও মোনাজাত

আইন ছাত্র ফোরামের দোয়া ও মোনাজাত

বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বুধবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর মাজার প্রাঙ্গণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

৭ জানুয়ারি ২০২৬ বিকাল ৪টায় আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন আইন কলেজ, জেলা শাখা ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দোয়া ও মোনাজাতের পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ। একইসঙ্গে বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও ‘মাদার অব ডেমোক্রেসি’ খ্যাত মরহুমা বেগম খালেদা জিয়ার জন্যও বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতান্ত্রিক ধারার পুনঃপ্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানানো হয়।

আয়োজকরা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তাঁর ঘোষিত স্বাধীনতার ঘোষণা, দেশপ্রেম, আত্মমর্যাদা ও গণতন্ত্রকামী রাজনীতি আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। অন্যদিকে মরহুমা বেগম খালেদা জিয়া স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে অবিচল নেতৃত্ব দিয়ে গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রতীক হয়ে ওঠেন। আইন ছাত্র সমাজ তাঁর আপসহীন নেতৃত্ব ও ত্যাগের আদর্শ ধারণ করে আগামীর পথচলা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির শিক্ষানবিস সম্পাদক অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন। তিনি বলেন- আইন ছাত্র সমাজ শুধু পেশাগত দক্ষতা অর্জনের জন্য নয়, বরং রাষ্ট্র, গণতন্ত্র ও ন্যায়বিচার রক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। শহীদ জিয়ার আদর্শ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আমাদের সেই শক্তি ও সাহস যোগায়। তিনি আইন ছাত্র ফোরামের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক ও যুবদলের নেতা এম. আবু ফয়েজ তাঁর বক্তব্যে বলেন, আইন ছাত্র ফোরাম সবসময় জাতীয় স্বার্থ, আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ রেখে অন্যায়, অবিচার ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন জোরদার করা হবে। তিনি বলেন- আজকের এই দোয়া ও মোনাজাত শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি আমাদের আদর্শিক অঙ্গীকারের বহিঃপ্রকাশ।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহমতুল্লাহ খান মিথুন, যুগ্ম আহ্বায়ক হাফিজ ওয়ালিদ, আবু সুফিয়ান, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান, নাসিমুল গনি (দপ্তরের দায়িত্বে), সিহাব উদ্দিন হাওলাদার (দপ্তরের দায়িত্বে), রিপন ফকির, সাবিনা খানম, হাওয়া আক্তার তোহা প্রমুখ। তাঁদের প্রত্যেকেই শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আইন ছাত্র ফোরাম ভবিষ্যতে আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আরও সুসংগঠিত ভূমিকা রাখবে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইন শিক্ষার্থীদের দায়িত্ব আরও বেড়েছে উল্লেখ করে তাঁরা বলেন, সত্য, ন্যায় ও সংবিধানসম্মত রাজনীতির পথে অটল থাকতে হবে।

দোয়া ও মোনাজাতে মহান আল্লাহর নিকট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত, মরহুমা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য প্রার্থনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক এম. আবু ফয়েজ।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আইন ছাত্র ফোরামের সদ্য সাবেক আহ্বায়ক খন্দকার মোঃ সাদ্দাম হোসেন, সদস্য সচিব মোঃ ফজলে রাব্বি মহিউদ্দিন, প্রথম সদস্য ফাতেমা আক্তার মাহমুদা ইভা, যুগ্ম আহ্বায়িকা খাদিজা আক্তার সুমি, ইউনুস, হামযা মেহেদীসহ জেলা ও বিভিন্ন শিক্ষা প্রবাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে আইন ছাত্র সমাজকে আদর্শিকভাবে আরও শক্তিশালী করা হবে এবং গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

শেরেবাংলা নগরে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজারে আইন ছাত্র ফোরামের বিশেষ দোয়া ও মোনাজাত

আইন ছাত্র ফোরামের দোয়া ও মোনাজাত

প্রকাশ: ১২:৪৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬