কয়রায় প্রভাবশালী হাসান শেখের বিরুদ্ধে ব্যবসায়ী ও জেলেদের চাঁদাবাজি ও নির্যাতনের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

কয়রায় প্রভাবশালী হাসান শেখের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৪ বার পঠিত হয়েছে

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে প্রভাবশালী হাসান শেখ ও তার সহযোগীদের নানা ধরনের অপকর্ম, চাঁদাবাজি ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ইউনিয়নের খোড়লকাটি বাজার এলাকায় মহেশ্বরীপুর ইউনিয়ন গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাসান শেখ ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী, জেলে এবং সাধারণ মানুষকে নানা অজুহাতে চাঁদা দিতে বাধ্য করছেন। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। ছোটখাটো ব্যবসা থেকে শুরু করে সুন্দরবন থেকে আহরিত মাছ-কাঁকড়া পর্যন্ত কোনোকিছুই তাদের চাঁদাবাজির হাত থেকে রক্ষা পাচ্ছে না।

স্থানীয় কাঁকড়া ব্যবসায়ী অজিয়ার সরদার মানববন্ধনে বলেন- আমরা ক্ষুদ্র ব্যবসা করে পরিবার চালাই। কিন্তু হাসান শেখ ও ভুট্টোসহ তাদের দোসররা ব্যবসা করতে দিলেই চাঁদা দিতে হবে। আমি নিজে তাকে দশ হাজার টাকা দিয়েছি। তাতেও শেষ হয়নি, তারা প্রতিটি চালান থেকে আরও টাকা দাবি করছে। যদি চাঁদা না দিই তবে ব্যবসা বন্ধ করে দেবে।

অন্য ব্যবসায়ী ও জেলেরা জানান, সুন্দরবন থেকে আহরণকৃত মাছ ও কাঁকড়া বিক্রির জন্য আড়তে নিয়ে আসার পথে হাসান শেখ ও তার লোকজন তাদের বাড়ির সামনে বুনুর মোড়ে আটকে চাঁদা আদায় করে। ফলে জেলেরা প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছেন। বক্তারা অভিযোগ করেন, হাসান শেখ ওই মোড়কে ব্যবহার করে পুরো এলাকায় এক ধরনের ত্রাস সৃষ্টি করেছেন।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

মানববন্ধনে আরও বলা হয়, হাসান শেখ জোরপূর্বক খোড়লকাটি বাজারের সুইচগেট দিয়ে চিংড়ি ঘেরের নামে অবৈধভাবে লবণ পানি উত্তোলন করেন। এতে করে এলাকার কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় কৃষকরা বারবার প্রতিবাদ করলেও তার প্রভাবশালী অবস্থানের কারণে কেউ মুখ খোলার সাহস পাচ্ছেন না।

বক্তারা আরও অভিযোগ করেন, হাসান শেখ ও তার সহযোগীরা শুধু ব্যবসায়ী নয়, সাধারণ মানুষকেও বিভিন্ন অজুহাতে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়। তারা প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন- যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তবে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় কাঁকড়া ব্যবসায়ী মো. অজিয়ার সরদার, জেলে নাজমুল সরদার, মো. মোমরেজ, মো. হাসান, মো. মেহেদী হাসানসহ আরও অনেকে। বক্তারা একসঙ্গে বলেন, এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে ব্যবসা-বাণিজ্য করতে চায়, কিন্তু চাঁদাবাজির কারণে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

মানববন্ধন শেষে স্থানীয়রা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন
জনপ্রিয় টার্গেট

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

কয়রায় প্রভাবশালী হাসান শেখের বিরুদ্ধে ব্যবসায়ী ও জেলেদের চাঁদাবাজি ও নির্যাতনের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

কয়রায় প্রভাবশালী হাসান শেখের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: ০৮:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫