খুলনার কয়রা উপজেলায় প্রবাসী সাংবাদিক ফরহাদ হোসেনের পিতা মো. নওশের আলী শেখের জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বাদ আসর উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের নিজ গ্রামে এই জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!জানাজায় অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ। এছাড়া জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা জেলা সদস্য এম এ হাসান, কয়রা প্রেস ক্লাবের সভাপতি মাস্টার সদর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজাদ আলী।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মরহুম নওশের আলী শেখের বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, তিনি একজন ধর্মপ্রাণ ও সমাজসেবী মানুষ ছিলেন। তার সততা, নিষ্ঠা এবং সমাজ উন্নয়নে তার অবদান এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, কয়রার বিশিষ্ট সাংবাদিক ফরহাদ হোসেনের পিতার মৃত্যুতে বিভিন্ন সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। কয়রা প্রেস ক্লাব এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছে। বিবৃতিতে স্বাক্ষর করেছেন প্রেস ক্লাবের সভাপতি মোঃ সদর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, এডভোকেট আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক নীতিশ সানা, মোস্তাফিজুর রহমান, কোষাধাক্ষ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল আকবর, দপ্তর সম্পাদক হাফিজুল ইসলাম, এবং নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মাওলা বক্স, শেখ হারুন অর রশিদ, তরিকুল ইসলাম, শেখ সিরাজউদ্দৌলা লিংকনসহ আরও অনেকে।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছে। তাদের শোকবার্তায় বলা হয়েছে, নওশের আলী শেখের মৃত্যু কয়রার জন্য অপূরণীয় ক্ষতি। তার আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের কাছে প্রেরণা হয়ে থাকবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মো. নওশের আলী শেখ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে শোকাহত পরিবারটি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে।
দৈনিক টার্গেট 



















