চুনকুটিয়া চৌরাস্তায় অবৈধ দোকান উচ্ছেদে সক্রিয় উপজেলা প্রশাসন

কেরানীগঞ্জে অবৈধ দোকান উচ্ছেদে ইউএনও রিনাত ফৌজিয়া

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২১০ বার পঠিত হয়েছে

ইউএনও রিনাত ফৌজিয়া অভিযান

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তায় মহাসড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে রাতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ৮টা থেকে শুরু হয়ে অভিযানটি চলে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত। নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া।

অভিযান চলাকালে ইউএনও রিনাত ফৌজিয়া নিজেই দোকানগুলোর অবস্থান পর্যবেক্ষণ করেন এবং দোকান মালিকদের উদ্দেশে বলেন, “এই স্থান মহাসড়কের অন্তর্ভুক্ত, এখানে দোকান বসানো আইনবিরোধী। এখনই আপনারা জিনিসপত্র সরিয়ে ফেলুন নইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি দোকানদারদের ১০ মিনিট সময় দিয়ে সতর্ক করেন।

পরবর্তীতে দোকান মালিকরাই নিজের উদ্যোগে তাদের দোকানপাট ভেঙে ফেলেন এবং রাস্তা ফাঁকা করে দেন। এতে কোনো জোরপূর্বক উচ্ছেদের প্রয়োজন হয়নি।

অভিযান শেষে ইউএনও রিনাত ফৌজিয়া চৌরাস্তায় সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের পুনরায় অবৈধভাবে দোকান না বসানোর নির্দেশ দেন। তিনি বলেন, “রাস্তা মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। প্রশাসন জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করবে।”

এ সময় উপস্থিত এলাকাবাসী ইউএনওর এই কার্যক্রমকে স্বাগত জানান এবং মহাসড়ক দখলমুক্ত রাখার আহ্বান জানান।

চুনকুটিয়া চৌরাস্তায় অবৈধ দোকান উচ্ছেদে সক্রিয় উপজেলা প্রশাসন

কেরানীগঞ্জে অবৈধ দোকান উচ্ছেদে ইউএনও রিনাত ফৌজিয়া

প্রকাশ: ১০:৫২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫