বৃহস্পতিবার , 20 নভেম্বর 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

নবাবগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ

প্রতিবেদক
দৈনিক টার্গেট
নভেম্বর 20, 2025 11:47 অপরাহ্ন

ঢাকার নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় আলাউদ্দিন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা ঘটে সোমবার (১৭ নভেম্বর) বিকেলে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, স্কুল থেকে ফেরার পর দুই ভাইবোন বাড়িতে ছিলেন। তাদের মা পাশের গ্রামে ধর্মীয় অনুষ্ঠানে ছিলেন। অভিযুক্ত যুবক প্রথমে ভাইকে একটি কক্ষে আটকে রাখে এবং পরে মেয়েকে পাশের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। ঘটনার সময় মা বাড়ি ফেরার শব্দ শুনে যুবক পালিয়ে যায়।

ভুক্তভোগীর মা জানান, তার মেয়ে এখনো আতঙ্কে রয়েছেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন। মঙ্গলবার রাতে মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। বুধবার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, “আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আইন অনুযায়ী প্রক্রিয়া চলমান।”

সর্বশেষ - বিনোদন