মঙ্গলবার , 7 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

বকশীগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
দৈনিক টার্গেট
জানুয়ারি 7, 2025 1:14 অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জে ছাত্র-জনতার কাছে ধরা পড়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

গতকাল রাতে বকশীগঞ্জের পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সমন্বয়ক পরিচয় দেয়া ওই ছাত্রলীগ নেতাকে পরে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্র-জনতা।

খোঁজ নিয়ে জানা গেছে, মাহফুজ রহমান বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সক্রিয় সদস্য। রাজনৈতিক পটপরিবর্তনের পর মাহফুজুর রহমান কৌশলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সদস্য পদ লাভ করেন।

স্থানীয়রা জানান, গতকাল রাতে একটি মাদকবিরোধী উঠান বৈঠক হয় বকশীগঞ্জের পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায়। সেখানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বৈঠকে মাহফুজ রহমান নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে বক্তব্য রাখেন। পরে এলাকাবাসী তাকে চিনতে পারলে তার আসল পরিচয় ফাঁস হয়।

জিজ্ঞাসাবাদে মাহফুজ বলেন, তিনি আগে ছাত্রলীগের কর্মী ছিলেন। এখন সমন্বয়ক। এরপর তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘স্থানীয়দের একটি উঠান বৈঠক ছিল। সেখানে ছাত্র-জনতার সঙ্গে মাহফুজও আসে। পরে স্থানীয় তাকে শনাক্ত করে আমাদের কাছে সোপর্দ করে। আমরা প্রাথমিক তদন্তে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে তাঁর সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

তামাকমুক্ত দিবস-২০২৪ উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত

সংস্কৃতির মিলনমেলায় অনুরাগ বর্ষবরণ

দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশি স্বামী-স্ত্রীকে ফেরত দিল ভারত

প্রত্যাহার হচ্ছে সাইবার আইনের মামলা

বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় একটি দায়িত্বশীল নাম বাংলাদেশ: প্রধানমন্ত্রী

যুদ্ধ পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম বাড়বে না: উপদেষ্টা ফাওজুল কবির খান

শুভ জন্মদিন শেখ মুজিবুর রহমান

এনসিপি অবশেষে ‘শাপলা কলি’ প্রতীক গ্রহণে রাজি, আসছে নতুন প্রতিদ্বন্দ্বিতা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন দেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ঝামেলা লেগে গেছে অলরেডি: মিষ্টি জান্নাত