দৈনিক টার্গেট

দেশের চেতনায়

রায়গঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৪৯ শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাধ্যমিক ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করা ১৪৯ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে মঙ্গলবার (গতকাল) রায়গঞ্জ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মাসুদ রানা এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ রিফাত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শায়েখ ড. মোঃ আব্দুস সামাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আলী মর্তুজা, সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী ও পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ। এছাড়াও কেন্দ্রীয় ও জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।