রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল থেকে সর্বাধিক ভোটে জয়ী হয়ে আলোচনায় সনাতন শিক্ষার্থী সুজন চন্দ্র

কে এই রাকসু জয়ী সুজন চন্দ্র?

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ১৫৪ বার পঠিত হয়েছে

সুজন চন্দ্র

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে নজির গড়েছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী সুজন চন্দ্র। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বাধিক ভোটে বিজয়ী হয়েছেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুজন পরিচিত এক নাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা।

সুজন চন্দ্র বলেন, “শিবিরের প্যানেলে যুক্ত হওয়ার পেছনে তাদের আদর্শ ও নীতিবোধই আমাকে টেনেছে। সংগঠনটি মানবিক মূল্যবোধ ও শিক্ষাবান্ধব কার্যক্রমে বিশ্বাসী। সেই নীতির জায়গা থেকেই আমি কাজ করেছি এবং আজ শিক্ষার্থীদের ভালোবাসায় নির্বাচিত হয়েছি। তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।”

এই নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট ২৩টির মধ্যে ২০টি পদে নিরঙ্কুশ জয় পেয়ে রাকসুর ইতিহাসে রেকর্ড গড়েছে। কেবল সাধারণ সম্পাদক (জিএস), ক্রীড়া সম্পাদক ও বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক-এই তিনটি পদে জয় পায়নি প্যানেলটি।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নয়টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয় বিকেলে। এরপর রাত সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয় এবং রাত সাড়ে ১০টা থেকে ধীরে ধীরে ফলাফল ঘোষণা করা হয়।

রাকসু নির্বাচনে ১০টি প্যানেল থেকে মোট ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ২৩টি পদে। এছাড়া ১৭টি হলে অনুষ্ঠিত হল সংসদ নির্বাচনে ৫৯৭ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি পদে ৫৮ জন প্রার্থী অংশ নেন। শুধুমাত্র ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদেই প্রতিদ্বন্দ্বিতা করেন ১৮ জন প্রার্থী।

মোট ভোটার সংখ্যা ছিল ২৮ হাজার ৯০১ জন, যার মধ্যে ১১ হাজার ৩০৫ জন ছাত্রী এবং ১৭ হাজার ৫৯৬ জন ছাত্র। এবার ভোট পড়েছে ৬৯.৮৩ শতাংশ, যা সাম্প্রতিক সময়ে রাকসু নির্বাচনে সর্বোচ্চ ভোটার অংশগ্রহণ হিসেবে বিবেচিত হচ্ছে। নারী হলে ভোটের হার ছিল ৬৩.২৪ শতাংশ।

রাকসুর এবারের নির্বাচনে সনাতন ধর্মাবলম্বী একজন শিক্ষার্থীর শিবির সমর্থিত প্যানেল থেকে জয় শুধু ইতিহাস নয়, বরং এটি বিশ্ববিদ্যালয়ের বহুত্ববাদ ও শিক্ষার্থীদের মুক্তচিন্তার প্রতিফলন বলেও মনে করছেন অনেকে।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল থেকে সর্বাধিক ভোটে জয়ী হয়ে আলোচনায় সনাতন শিক্ষার্থী সুজন চন্দ্র

কে এই রাকসু জয়ী সুজন চন্দ্র?

প্রকাশ: ১১:৪৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫