ই–ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম

জগন্নাথে ভর্তি শুরু ১৩ ডিসেম্বর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১৫৪ বার পঠিত হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আগামী ১৩ ডিসেম্বর চারুকলা অনুষদভুক্ত ই–ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে এবারের ভর্তি মৌসুমের আনুষ্ঠানিক সূচনা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৫তম (জরুরি) সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী

ই–ইউনিট (চারুকলা অনুষদ) এর পরীক্ষা হবে ১৩ ডিসেম্বর (শনিবার), এ–ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এর পরীক্ষা ২৬ ডিসেম্বর (শুক্রবার), সি–ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এর পরীক্ষা ২৭ ডিসেম্বর (শনিবার), ডি–ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) এর পরীক্ষা ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) এবং বি–ইউনিট (কলা ও আইন অনুষদ) এর পরীক্ষা ২৩ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও একাডেমিক কাউন্সিলের সদস্যরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষাগুলো সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

ই–ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম

জগন্নাথে ভর্তি শুরু ১৩ ডিসেম্বর

প্রকাশ: ০১:২৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫