আজ, ২৫ অক্টোবর ২০২৫, ২২ বছর পূর্ণ করলেন সরকারী ব্রজমোহন কলেজের শিক্ষার্থী ও লেখক সুস্মিতা দাস তিথি, যিনি সবাইকে পরিচিত তিথি দাস নামে।
Thank you for reading this post, don't forget to subscribe!বরিশালে জন্মগ্রহণ করা তিথি তার লেখার মাধ্যমে সমাজের নানা দিক তুলে ধরেন। উপকূলীয় মানুষের জীবন, আন্তর্জাতিক পরিবার দিবস উপলক্ষে শিক্ষার্থীদের ভাবনা, নিরাপত্তার সংকট এবং আরও অসংখ্য বিষয় তার চিঠিপত্রে উঠে আসে, যা পাঠক ও সমাজের জন্য প্রেরণার উৎস হয়ে দাঁড়ায়।
বাংলাদেশের প্রায় সকল জাতীয় পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। শিক্ষার্থী হওয়ার সত্ত্বেও একজন তরুণ লেখক হিসেবে তার কাজ সমাজে সচেতনতা বৃদ্ধিতে এবং মানুষের জীবন নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিথি দাস বলেন, “লেখা আমার কাছে কেবল সৃজনশীলতার প্রতিফলন নয়, এটি মানুষের গল্প ও অনুভূতি প্রকাশ করার একটি মাধ্যম। আমি চাই আমার লেখা সমাজে ইতিবাচক পরিবর্তনের ছোট্ট হলেও একটি আলো হতে পারে।”
আজকের দিনে তার শুভেচ্ছা জানাচ্ছেন বন্ধু, শিক্ষক এবং পাঠকরা। এই ২২ বছরে তিথি দাসের প্রতিভা আরো উজ্জ্বল হয়ে উঠুক, এবং তার লেখার মাধ্যমে সমাজের নানা গল্প আরও মানুষকে অনুপ্রাণিত করুক।
দৈনিক টার্গেট 

















