দৈনিক টার্গেট

দেশের চেতনায়

অতিরিক্ত পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরাই অতিরিক্ত (সাপ্লিমেন্টারি) পরীক্ষার দাবিতে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করলে পথেই পুলিশের বাধার মুখে পড়েন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীতে এই ঘটনা ঘটেছে।

এর আগে শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচিতে বিক্ষোভে অংশ নেন। এরপর তারা সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। তবে সচিবালয়ে পৌঁছার আগেই আইন-শৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয়।

বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি, চলতি বছর এসএসসি পরীক্ষায় প্রায় সাড়ে ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তারা জানান, প্রশ্নপত্রের মান, মূল্যায়ন পদ্ধতি এবং পাশের শর্তে বৈষম্যের কারণেই অনেক শিক্ষার্থী ফেল করেছেন। তারা অবিলম্বে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান।

এক শিক্ষার্থী বলেন, “আমরা বোর্ড চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের হতাশার কারণগুলো অনুধাবন করে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নিন। দেশের লক্ষ-লক্ষ তরুণ যেন অন্ধকারে হারিয়ে না যায়, আমরা সেই প্রত্যাশাই করছি।”

শিক্ষার্থীদের চার দফা দাবি

১. বোর্ডভেদে প্রশ্নপত্রের মান ও জটিলতায় যে বৈষম্য ছিল, তা তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।

২. অকৃতকার্যদের জন্য অতিরিক্ত সাপ্লিমেন্টারি পরীক্ষার দ্রুত সময়সূচি ঘোষণা করতে হবে, যেন তারা একাডেমিক বছর হারিয়ে না ফেলে।

৩. বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নে পৃথকভাবে পাশের শর্ত তুলে দিয়ে মোট নম্বর বিবেচনায় পাশ করানোর ব্যবস্থা করতে হবে।

৪. যেসব শিক্ষার্থী ফেল করেছে, তাদের জন্য কলেজে ভর্তির নিশ্চয়তা দিতে হবে। যদি অতিরিক্ত পরীক্ষার জন্য কিছুটা সময় লেগে যায়, তবুও উত্তীর্ণদের কলেজে ভর্তি নিশ্চিত করার লিখিত নিশ্চয়তা দিতে হবে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।