ডাকসু হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচিত হচ্ছেন ২ নারী প্রার্থী

ঢাবির হল সংসদে ২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
  • ২৬৪ বার পঠিত হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) অধীনে অনুষ্ঠিতব্য হল সংসদ নির্বাচনে দুই পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। ফলে ওই দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

জানা গেছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রেহেনা আক্তার। অন্যদিকে শামসুন নাহার হলের একই পদে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচিত হচ্ছেন লামিয়া আক্তার লিমা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবারের নির্বাচনে ছাত্রদল ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠন প্যানেল দেয়নি। ছাত্রদলের প্যানেল থেকেই শামসুন নাহার হলে লামিয়া আক্তার লিমা প্রার্থী হিসেবে মনোনীত হন। এ বিষয়ে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করা শেখ তানভীর বারী হামিম নিশ্চিত করে বলেন, ‘লামিয়া আমাদের প্যানেলের পক্ষ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন।’

অন্যদিকে বঙ্গমাতা হলের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক হতে যাওয়া রেহেনা আক্তারের বিষয়ে জানা গেছে, তিনি বাগছাসের (বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ) সমর্থক।

বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হওয়া প্রার্থীদের বিষয়টি ক্যাম্পাস রাজনীতির বর্তমান চিত্রকে স্পষ্ট করে তুলছে।

ডাকসু হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচিত হচ্ছেন ২ নারী প্রার্থী

ঢাবির হল সংসদে ২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রকাশ: ১১:৫৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ আগস্ট ২০২৫